আন্তঃ শ্রেণী ফুটবল টুর্নামেন্ট
নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বিদ্যানিকেতন হাই স্কুলের আন্তঃ শ্রেণী ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। স্কুলের ষষ্ঠ থেকে দশম শ্রেণির ১৪ দল নিয়ে স্থানীয় অগ্রণী ব্যাংক মাঠে সোমবার বিকেলে আয়োজিত প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ হোসিয়ারী এসোসিয়েশনের চেয়ারম্যান বদিউজ্জামান বদু।এসময় উপস্থিত ছিলেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক জাকির হোসেন,জাতীয় দলের সাবেক ফুটবলার শহীদুল ইসলাম স্বপন,জাতীয় ফুটবলার মো: সোহেল, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম, বিদ্যানিকেতন ট্রাস্টের সদস্য ও মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মনির হোসেন খান, বিদ্যানিকেতন হাই স্কুল পরিচালনা পরিষদের সদস্য মোয়াজ্জেম হোসেন সোহেল ও প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা।
উদ্বোধনী খেলায় ষষ্ঠ শ্রেণী গ শাখা সপ্তম শ্রেণী চ শাখাকে ৩-১ গোলে পরাজিত করে।

