রোববার, ১৪ জুন ২০২৬

|

জ্যৈষ্ঠ ৩০ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আড়াইহাজারে ট্রাফিক পুলিশের অভিযানে ১২টি মোটরসাইকেল আটক, মামলা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৪৮, ১৪ জুন ২০২৬

আড়াইহাজারে ট্রাফিক পুলিশের অভিযানে ১২টি মোটরসাইকেল আটক, মামলা

ফাইল ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভার পায়রা চত্বরে দিনভর বিশেষ অভিযান চালিয়ে ১২টি মোটরসাইকেল আটক করেছে ট্রাফিক পুলিশ। 

রোববার (১৪ জুন) যথাযথ কাগজপত্র না থাকায় এসব মোটরসাইকেল আটক এবং চালকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

​ট্রাফিক পুলিশের সার্জেন্ট রাজিবের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। আটককৃত মোটরসাইকেলগুলো পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য আড়াইহাজার থানা হেফাজতে রাখা হয়েছে।

​আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাফিক পুলিশের অভিযানে আটক হওয়া মোটরসাইকেলগুলো বর্তমানে থানা জিম্মায় রয়েছে। চালক ও মালিকপক্ষ মামলার আইনি প্রক্রিয়া এবং নির্ধারিত জরিমানা সম্পন্ন করার পর মোটরসাইকেলগুলো তাদের নিকট ফেরত দেওয়া হবে।

​সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং অবৈধ যানবাহন চলাচল বন্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।