ফাইল ছবি
নারায়ণগঞ্জের বন্দরে জনতার গণপিটুনির শিকার হয়েছেন এক যুবক। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রোববার (১৪ জুন) সন্ধ্যা পৌনে ৮টার দিকে বন্দর উপজেলার রেললাইন এলাকা থেকে প্রায় এক কিলোমিটার ভেতরে চৌধুরী বাড়ি বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আহত যুবকের নাম রাজু (২৫)। তিনি বন্দর উপজেলার আজাদ হোসেনের ছেলে। স্থানীয়ভাবে তিনি একটি গ্রুপের কর্মী হিসেবে পরিচিত বলে জানা গেছে।
স্থানীয়রা জানায় গণপিটুনির পরে রাজুকে বাগবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, গণপিটুনির বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। বিস্তারিত পরে জানাতে পারবো।

