বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ
নারায়ণগঞ্জে তরুণ প্রজন্মের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও বিজ্ঞানমনস্কতাকে উৎসাহিত করতে আয়োজিত ‘স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন’ এর জেলা পর্যায়ের ফাইনাল প্রতিযোগিতার প্রথম স্থান অধিকার করেছেন বন্দর উপজেলার ঐহিত্যবাহি বি.এম ইউনিয়ন স্কুল এন্ড কলেজ।
রোববার ১৪ জুন বিকালে নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে বিএম ইউনিয়ন স্কুল এন্ড কলেজের বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন জেলার জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব ও মহানগর বিএনপি সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও তরুণ উদ্ভাবকদের অংশগ্রহণে বিজ্ঞানভিত্তিক প্রকল্প, স্টার্টআপ উদ্যোগ এবং নতুন নতুন উদ্ভাবনী ধারণা উপস্থাপন করা হয়। প্রতিযোগীদের সৃজনশীলতা, গবেষণাধর্মী চিন্তা ও প্রযুক্তিনির্ভর সমাধান দর্শনার্থী ও বিচারকদের প্রশংসা কুড়ায়।
প্রতিযোগিতা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। এসময় অতিথিরা বলেন, বর্তমান প্রজন্মের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার বিকল্প নেই। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বৃদ্ধি এবং নতুন নতুন উদ্ভাবনে উৎসাহিত করবে। অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল প্রতিযোগী, শিক্ষক, অভিভাবক এবং সংশ্লিষ্টদের ধন্যবাদ জানানো হয়। পাশাপাশি বিজয়ী ও বিজিত উভয়কেই আন্তরিক অভিনন্দন ও ভবিষ্যতের জন্য শুভকামনা জানানো হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে অনুষ্ঠিত হবে এবং দেশের উন্নয়ন ও প্রযুক্তিগত অগ্রযাত্রায় নতুন প্রজন্ম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এদিকে বিএম ইউনিয়ন স্কুল এন্ড কলেজের চ্যাম্পিয়ন হওয়ার কারিগর হলেন স্কুলের বিজ্ঞান শিক্ষক মোহাম্মাদ সাদ্দাম হোসেন ও এস এম আকবর। ‘স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন’ এর জেলা পর্যায়ের ফাইনাল প্রতিযোগিতার প্রথম স্থান অধিকার করায় বন্দর উপজেলার ঐহিত্যবাহি বি.এম ইউনিয়ন স্কুল এন্ড কলেজ নির্বাচিত হওয়ার অভিনন্দন জানিয়েছেন স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি অ্যাডভোকটে মাজহারুল আলম খান পাভেল, অভিভাবক প্রতিনিধি মেহেদী হাসান সজীব, শিক্ষক প্রতিনিধি লিয়াকত হোসেন এবং সদস্য সচিব ও প্রতিষ্ঠানের অধ্যক্ষ আজিজুর রহমান।

