বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

|

ফাল্গুন ২৭ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সিদ্ধিরগঞ্জে মাদকসহ গ্রেফতার ১৫

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:৫৫, ১২ মার্চ ২০২৬

সিদ্ধিরগঞ্জে মাদকসহ গ্রেফতার ১৫

গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। 

বৃহস্পতিবার (১২ মার্চ) সিদ্ধিরগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৮০ পুরিয়া হেরোইন ও ২০০ গ্রাম গাঁজাসহ ১৩ জন মাদক কারবারি এবং অন্যান্য মামলায় ২ জনকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক। 

গ্রেফতারকৃতরা হলেন, আলী আকবর (৪৮), মোঃ আকছার আহমেদ বিবেক (২৫), মোঃ রুবেল হোসেন (৩০), শুভ (২৫), নাদিম আহাম্মেদ হৃদয় (২৫), আক্তার হোসেন উট্টু (৪০), মোঃ রুবেল (৩৫), মোঃ মহসিন (৩২), মোঃ রাতুল (২২), মোঃ নয়ন (৩৫), মোঃ রুস্তম আলী (৪০), আকবর হোসেন (৩২) এবং আমেলা বেগম (৫৫)।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। ওয়ারেন্ট ও চুরির মামলায় আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক ও অপরাধ দমনে তাদের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।