বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

|

ফাল্গুন ২৭ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ফতুল্লায় অনুমোদনহীন ২ বাণিজ্যিক প্রতিষ্ঠানের অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:৪৩, ১২ মার্চ ২০২৬

ফতুল্লায় অনুমোদনহীন ২ বাণিজ্যিক প্রতিষ্ঠানের অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা

অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জের ফতুল্লায় অনুমোদনহীন দুটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। একই সঙ্গে একটি অবৈধ প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১১ মার্চ) দুপুর থেকে বিকেল পর্যন্ত ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের জালকুঁড়ি ও ভুইগড় এলাকায় দুটি স্থানে এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাবাসসুম হাসান তানিশা।

এসময় জালকুঁড়ি এলাকায় ওরোরা ফুডস বেভারেজ এবং ভুইগড় এলাকায় বন্ধন স্টীল এন্ড রি-রোলিং মিলস নামে অনুমোদনহীন দুটি কারখানায় অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সেখান থেকে জব্দ করা হয় ১০০ ফুট অবৈধ পাইপ, ১০টি বার্ণার ও ২টি ওভেনসহ বিভিন্ন সরঞ্জাম।

পরে ওরোরা ফুডস বেভারেজ কারখানার মালিককে এক লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তবে রি-রোলিং কারখানার মালিকপক্ষের কাউকে না পাওয়ায় জরিমানা করা সম্ভব হয়নি বলে জানান তিতাসের কর্মকর্তারা।