বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

|

চৈত্র ৩ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে ১২ মামলার আসামি ফয়সাল গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:০৭, ১৮ মার্চ ২০২৬

নারায়ণগঞ্জে ১২ মামলার আসামি ফয়সাল গ্রেপ্তার

ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের উপর হামলাসহ ১২ মামলার আসামি ফয়সালকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৮ মার্চ) দুপুরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ফয়সাল নাওড়া এলাকার আব্দুল মাতিনের ছেলে।

পুলিশ জানায়, পুলিশের উপর হামলা, বিস্ফোরক দ্রব্য আইনে মামলা, মারপিটসহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকাণ্ডের ঘটনায় ১২টি মামলা রয়েছে। এসব মামলায় কয়েকটি ওয়ারেন্ট রয়েছে। দীর্ঘদিন ধরে ফয়সাল পলাতক ছিল। এছাড়া নানা ধরনের নাশকতার পরিকল্পনা করছি বলে পুলিশের কাছে সংবাদ ছিল।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সবজেল হোসেন জানান, বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নাওড়া এলাকায় অভিযান পরিচালনা করে ফয়সালকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ফয়সালকে বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে।