সোমবার, ১৫ জুন ২০২৬

|

জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আড়াইহাজা‌রে পৃথক অ‌ভিযানে ৩০ পিস ইয়াবাসহ ৪ জন গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:২৭, ১০ এপ্রিল ২০২৬

আড়াইহাজা‌রে পৃথক অ‌ভিযানে ৩০ পিস ইয়াবাসহ ৪ জন গ্রেপ্তার

ফাইল ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজা‌রে পৃথক অভিযানে ৩০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার গহরদী ও গির্দা এলাকায় এ অভিযান চালানো হয়।
আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) তপু সাহা জানান, গোপন সংবাদের ভিত্তিতে আড়াইহাজার থানা পুলিশের একটি দল উল্লিখিত এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ঘটনাস্থল থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং চারজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—গহরদী এলাকার নুরু মিয়ার ছেলে মোবারক (২৬), গির্দা নতুন বাজার এলাকার সমির আলীর ছেলে শামীম (২৮), গির্দা চৌধুরীপাড়া এলাকার নিয়াজ উদ্দিনের ছেলে মো. আনার হোসেন (৪৫) এবং গহরদী এলাকার আফাজ উদ্দিনের ছেলে শাহজালাল।
আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) তপু সাহা বলেন, পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা ইয়াবা জব্দ করা হয়েছে এবং আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।