বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

|

আষাঢ় ২৪ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে ২ কোটি ৪০ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:৪৩, ৯ জুলাই ২০২৬

নারায়ণগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে ২ কোটি ৪০ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ

ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে প্রায় ২ কোটি ৪০ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বুধবার বিকেলে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বুধবার সকালে কোস্ট গার্ড স্টেশন পাগলার সদস্যরা ফতুল্লার শিবু মার্কেট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহভাজন দুটি ট্রাকে তল্লাশি চালিয়ে ২০ হাজার ২০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৪০ লাখ ২৪ হাজার টাকা।

অভিযানকালে ট্রাক দুটির চালক ও সহকারীকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

লে. কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, জব্দ করা পলিথিন ধ্বংসের জন্য নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবেশ রক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।