সোমবার, ১০ আগস্ট ২০২৬

|

শ্রাবণ ২৫ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের খোকন শাহ’র অভিনন্দন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:৩১, ১০ আগস্ট ২০২৬

এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের খোকন শাহ’র অভিনন্দন

ফাইল ছবি

সারাদেশে প্রকাশিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফলে উত্তীর্ণ সকল শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক এবং মহানগর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আক্তার হোসেন খোকন শাহ।

আজ এক বিবৃতিতে তিনি কৃতী শিক্ষার্থীদের সাফল্য কামনা করে বলেন, "আজকের এই অর্জনের পেছনে শিক্ষার্থীদের কঠোর অধ্যবসায়ের পাশাপাশি অভিভাবক ও শিক্ষকদের অসামান্য অবদান রয়েছে। সুশিক্ষায় শিক্ষিত হয়ে এই শিক্ষার্থীরা আগামী দিনে দেশ গঠন ও দেশসেবায় কাণ্ডারীর ভূমিকা পালন করবে—এটাই আমাদের প্রত্যাশা।"

একই সাথে পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল না পাওয়া কিংবা অকৃতকার্য শিক্ষার্থীদের হতাশ না হওয়ার পরামর্শ দিয়ে খোকন শাহ আরও বলেন, "একটি মাত্র পরীক্ষার ফলাফল জীবনকে নির্ধারণ করে দেয় না। ব্যর্থতাই সফলতার প্রথম ধাপ। যারা আজ প্রত্যাশা অনুযায়ী ফল পাওনি, তাদের ভেঙে পড়ার কিছু নেই। নতুন উদ্যমে আবার ঘুরে দাঁড়াতে হবে। আত্মবিশ্বাস ও প্রচেষ্টা বজায় রাখলে আগামীতে আরও বড় সফলতা অর্জন করা সম্ভব।"

তিনি কৃতকার্য শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথ সুগম করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান এবং সকল শিক্ষার্থীর উজ্জ্বল ও সাফল্যমণ্ডিত ভবিষ্যৎ কামনা করেন।