শনিবার, ০৮ আগস্ট ২০২৬

|

শ্রাবণ ২২ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগ-তাতীলীগের দুই নেতা গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:২৪, ৭ আগস্ট ২০২৬

সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগ-তাতীলীগের দুই নেতা গ্রেপ্তার

ফাইল ছবি

‎নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় সাবেক ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান হাবিব (৩৫) ও তাতীলীগ নেতা রাজিবুল ইসলাম রাজাকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

‎বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত ৯টার দিকে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। হাবিবুর রহমান হাবিব সিদ্ধিরগঞ্জের ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তাকে বন্দর থানাধীন সোনাকান্দা কিল্লা মসজিদের সামনে থেকে গ্রেপ্তার করা হয়।

‎অপরদিকে, রাজিবুল ইসলাম রাজা সিদ্ধিরগঞ্জের ৬ নম্বর ওয়ার্ড তাতীলীগের প্রচার সম্পাদক। তাকে সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া বিহারী কলোনী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

‎সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। শুক্রবার দুপুরে তাদের আদালতে পাঠানো।