রোববার, ০৯ আগস্ট ২০২৬

|

শ্রাবণ ২৪ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রাজনৈতিক সচিব হলেন সজিব

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৬:৩৯, ৯ আগস্ট ২০২৬

রাজনৈতিক সচিব হলেন সজিব

ফাইল ছবি

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান তার ছেলে খাইরুল ইসলাম সজিবকে নিজের রাজনৈতিক সচিব হিসেবে দায়িত্ব দিয়েছেন। 

রোববার (৯ আগস্ট) এ সংক্রান্ত নিয়োগপত্রে স্বাক্ষর করেন সংসদ সদস্য।

সংসদ সদস্যের স্বাক্ষরিত নিয়োগপত্রে বলা হয়েছে, রাজনৈতিক সচিব হিসেবে সজিব নির্বাচনী এলাকার বিভিন্ন কার্যক্রমের মধ্যে সমন্বয় সাধনে সহযোগিতা করবেন। পাশাপাশি সংসদ সদস্যের পক্ষে সংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান ও বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ রক্ষার দায়িত্বও পালন করবেন।

নিয়োগপত্রে আরও উল্লেখ করা হয়, সংসদ সদস্যের নির্বাচনী এলাকার কার্যক্রমকে আরও সমন্বিতভাবে পরিচালনা এবং সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে রাজনৈতিক সচিব হিসেবে সজিব প্রয়োজনীয় সহযোগিতা দেবেন।

খাইরুল ইসলাম সজিব এর আগে যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।