রোববার, ২৯ মার্চ ২০২৬

|

চৈত্র ১৪ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দর সিদ্ধিরগঞ্জেও অফিস করবেন সাখাওয়াত 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:২৬, ২৯ মার্চ ২০২৬

আপডেট: ২০:২৬, ২৯ মার্চ ২০২৬

বন্দর সিদ্ধিরগঞ্জেও অফিস করবেন সাখাওয়াত 

ফাইল ছবি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর ভবনের পাশাপাশি সিটির অন্তর্ভুক্ত বন্দর উপজেলা ও সিদ্ধিরগঞ্জ থানা এলাকায়ও অফিস করবেন নাসিক প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান। 

রোববার (২৯ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন কর্তৃপক্ষ। 

জানা যায় সপ্তাহে দুইদিন সিটি করপোরেশনের বাইরে অফিস করবেন তিনি। এরমধ্যে সোমবার সিদ্ধিরগঞ্জে ও বুধবার বন্দর অফিস করবেন সাখাওয়াত।

নির্ধারিত দিনগুলোতে এই দুই এলাকায় বিকেল ৩টা থেকে ৫ টা পর্যন্ত অফিস করবেন সাখাওয়াত।