শনিবার, ২৮ মার্চ ২০২৬

|

চৈত্র ১৩ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে ভিক্ষুক নারীকে ধর্ষনের চেষ্টা, গ্রেপ্তার ১

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:৩৩, ২৮ মার্চ ২০২৬

বন্দরে ভিক্ষুক নারীকে ধর্ষনের চেষ্টা, গ্রেপ্তার ১

ফাইল ছবি

স্বামী পরিত্যক্ত  মধ্যবয়সী  এক নারী ভিক্ষুক (৩৫)কে জোর পূর্বক ধর্ষনের চেষ্টার ঘটনায় রিপন (৬০) নামে এক লম্পট বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত বৃদ্ধ রিপন মিয়া নারায়ণগঞ্জ সিটি করপোরেশন  বন্দর থানার ২০ নং ওয়ার্ডের দড়ি সোনাকান্দা এলাকার মৃত সিদ্দিক মিয়ার ছেলে। সে দীর্ঘ দিন ধরে দড়ি সোনাকান্দা এলাকায়  আব্দুল মোতালেব মিয়ার বাড়িতে  ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিল। এ ব্যাপারে ভুক্তভোগী ভিক্ষুক নারী বাদী হয়ে শনিবার (২৮ মার্চ) সকালে গ্রেপ্তারকৃত লম্পট বৃদ্ধকে আসামী করে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ৪৫(৩)২৬। গত শুক্রবার (২৭ মার্চ) রাতে বন্দর থানার দড়ি সোনাকান্দা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে উল্লেখিত মামলায় শনিবার (২৮ মার্চ)  দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত শুক্রবার (২৭ মার্চ) রাত ২টা ২০ মিনিটে বন্দর থানার দড়ি সোনাকান্দাস্থ আব্দুল মোতালেব মিয়ার ভাড়াটিয়া বাড়িতে এ ঘটনাটি ঘটে।
জানা গেছে, স্বামী পরিত্যক্ত ভিক্ষুক নারী ও লম্পট রিপন মিয়া ও তার পরিবার দীর্ঘ দিন ধরে বন্দর থানার দড়ি সোনাকান্দা এলাকায় আব্দুল মোতালেব মিয়ার বাড়িতে ভাড়াটিয়া বাড়িতে পৃথক রুম  নিয়ে  বসবাস করে আসছিল। ভিক্ষুক নারী স্বামী না থাকার কারনে প্রায় সময় লম্পট রিপন মিয়া কুপ্রস্তাব দিয়ে আসছিল। এর ধারাবাহিকতা গত শুক্রবার রাতে ভিক্ষুক নারীপ্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘর থেকে বের হলে ওই সময় লম্পট রিপন মিয়া কৌশলে ভিক্ষুক নারী ঘরে অনাধিকার প্রবেশ করে। ওই সময় ভিক্ষুক নারী ঘরে আসার কারন জানতে চাইলে ওই সময় লম্পট রিপন মিয়া ভিক্ষুক নারীকে ধাক্কা দিয়ে বিছানায় মধ্যে ফেলে দিয়ে ধর্ষনের চেষ্টা চালায়। পরে ভিক্ষুক নারী ডাক চিৎকারে আশেপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে আসলে ওই সময় লম্পট রিপন মিয়া কৌশলে পালিয়ে যায়। এ ব্যাপারে ভুক্তভোগী ভিক্ষুক নারী বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ গত শুক্রবার রাতে উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে লম্পট রিপনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।