রোববার, ২৯ মার্চ ২০২৬

|

চৈত্র ১৪ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সিদ্ধিরগঞ্জে মার্কেটের বিদ্যুৎ বিচ্ছিন্ন, মহাসড়ক অবরোধ ব্যাবসায়ীদের

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:৩৮, ২৯ মার্চ ২০২৬

সিদ্ধিরগঞ্জে মার্কেটের বিদ্যুৎ বিচ্ছিন্ন, মহাসড়ক অবরোধ ব্যাবসায়ীদের

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক মার্কেটের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মার্কেটের ব্যবসায়ী-কর্মচারীরা। এতে অন্তত দেড় কিলোমিটারে যানজট সৃষ্টি হয়।

রোববার (২৯ মার্চ) দুপুর ১টার পর থেকে পৌনে ২টা পর্যন্ত মহাসড়কের সাইনবোর্ড অংশে মিতালী মার্কেটের ব্যবসায়ী-কর্মচারীরা অবস্থান করেন।

জানা গেছে, উক্ত মার্কেটের দোকান মালিকদের কাছ থেকে মালিক সমিতির নামে বহিরাগতরা প্রতিমাসে বিদুৎ বিল আদায় করলেও বিদুৎ অফিসে তা পরিশোধ হতো না। ফলে বিদ্যুৎ অফিস কর্তৃপক্ষ মার্কেটটির লাইন বিচ্ছিন্ন করে দেয়। এতে ব্যবসায়ীরা ব্যবসা পরিচালনা করতে পারছেন না৷ তাই ব্যবসায়ীরা স্থায়ী সমাধানের জন্য মহাসড়কের ঢাকামুখী লেনের সাইনবোর্ডের প্রো-অ্যাকটিভ হাসপাতালের সামনে বিক্ষোভে নামেন।

বক্তব্যের জন্য শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিনকে ফোন করা হলে তিনি কল রিসিভ করেননি।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বারিক বলেন, ব্যবসায়ীরা টাকা পরিশোধ করা সত্ত্বেও বিদুৎ না পাওয়ায় মহাসড়ক অবরোধ করেছিল। আমি ঘটনাস্থলে পৌঁছে তাদের সমাধানের আশ্বাস দিয়ে সড়ক থেকে সরিয়েছি। মূলত মালিক সমিতির ব্যানারে বিদুৎ বিলের টাকা আদায় হতো। এখন যানচলাচল স্বাভাবিক।