শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

|

চৈত্র ১২ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ফতুল্লার জলাবদ্ধতা নিরসনে মাঠে এমপি আল আমিন 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:০২, ২৭ মার্চ ২০২৬

ফতুল্লার জলাবদ্ধতা নিরসনে মাঠে এমপি আল আমিন 

এনায়েতনগর ও বক্তাবলী ইউনিয়নের রাস্তা, ড্রেনেজ ও জলাবদ্ধতা পরিদর্শন

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন ফতুল্লার এনায়েতনগর ও বক্তাবলী ইউনিয়নের বিভিন্ন এলাকার রাস্তা, ড্রেনেজ ও জলাবদ্ধতা সংক্রান্ত নাগরিক সমস্যার সরেজমিন পরিদর্শন করেছেন।

শুক্রবার (২৭ মার্চ) সকালে তিনি এসব এলাকায় গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং তাদের দীর্ঘদিনের ভোগান্তির কথা শোনেন। 

এসময় এলাকাবাসী ভাঙাচোরা সড়ক, অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা এবং বর্ষা মৌসুমে তীব্র জলাবদ্ধতার সমস্যার কথা সংসদ সদস্য আল আমিনের কাছে তুলে ধরেন।

এসময় আল চমিন সমস্যাগুলো গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। যাতে এলাকাবাসীর দুর্ভোগ লাঘব করা যায়।

এসময় স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তি ও এনসিপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।