ফাইল ছবি
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির বলেছেন, আমার সহপাঠীরা এখন অসুস্থ, চাইলেও তারা আসতে পারবেন না। আমরা বারবার উদ্যোগ নিয়েছি। আমাদের আওয়ামী লীগের নেতা শাহজাহানও আমার সাথে যোগাযোগ করেছে এই স্কুলের শতবর্ষ পালনের জন্য।
শনিবার (২৮ মার্চ) মুড়াপাড়া পাইলট হাইস্কুলের শতবর্ষ প্রতিষ্ঠা উপলক্ষে আয়জিত এক সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি বলেন, আমার জীবন এই স্কুল থেকে শুরু হয়েছে। আমার রাজনৈতিক পরিচয় আছে৷ তবে এখানে আমি যখন এসেছি আমি আমার ব্যাক্তিগত রাজনৈতিক পরিচয় পেছনে ফেলে আসবো। আমরা সবাই মিলে কাজটি করবো।
তিনি আরও বলেন, এখানে অনেকে আছে যারা লেখাপড়া করতে পারে না। আমরা তাদের সহযোগিতা করলে তারা লেখাপড়া করতে পারবে। এমন অনেক মহৎ কাজ আমরা করতে পারি যদি আমরা একত্রিত হই।

