শনিবার, ২৮ মার্চ ২০২৬

|

চৈত্র ১৩ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সঠিক সময়ে কাজ না করলে কালো তালিকাভুক্ত : সাখাওয়াত 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:৪৫, ২৮ মার্চ ২০২৬

সঠিক সময়ে কাজ না করলে কালো তালিকাভুক্ত : সাখাওয়াত 

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, ঠিকাদাররা যারা সঠিক সময়ে কাজ করবে না তাদের কালো তালিকাভুক্ত করা হবে। পরবর্তীতে তাদের আর কাজ দেয়া হবে না। 

শনিবার (২৮ মার্চ) নারায়ণগঞ্জের গণমাধ্যম কর্মী ও সম্পাদকদের সাথে এক মতবিনিময় সভায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু সড়কের কাজে অনেক সময় নিয়েছে। আমি তাদের ডেকে এনে বলেছি ঈদের পরে পনেরো দিনে কাজ শেষ করতে হবে। সেখানে সে অসহায়ত্বের কথা বললে আমি পুলিশ ডেকেছি এবং তাকে গ্রেপ্তারের কথা বলেছি। পরবর্তীতে ক্ষমা চেয়ে কয়েকদিন বাড়িয়ে নিয়েছে। এখন দ্রুত কাজ করছে।

তিনি বলেন, কয়েকদিন আগে শুনলাম ল্যাম্পপোস্ট লাগাবে ত্রিশটা এর জন্য তিনমাস সময় নিয়েছে। সময় শেষ হয়ে গেলেও এখনও কাজই করেনি তারা। আমি কাজ বাতিল করে দিতে চাইলে বলেছে ৭ দিনের মধ্যে তারা কাজ করে দিবে। এ বিষয়গুলোতে আমি কঠোর হচ্ছি।