শনিবার, ২৮ মার্চ ২০২৬

|

চৈত্র ১২ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

১/১১ ইস্যুতে মোহাম্মদ আলীকে গ্রেফতারের দাবি টিপুর

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:৩৬, ২৭ মার্চ ২০২৬

আপডেট: ২৩:২০, ২৭ মার্চ ২০২৬

১/১১ ইস্যুতে মোহাম্মদ আলীকে গ্রেফতারের দাবি টিপুর

ফাইল ছবি

২০০৭ সালের আলোচিত ১/১১ জরুরি অবস্থাকে ঘিরে আবারও রাজনৈতিক অঙ্গনে আলোচনা তীব্র হয়ে উঠেছে। সম্প্রতি ওই সময়ের সঙ্গে সম্পৃক্ত অভিযোগে কয়েকজন সাবেক সামরিক কর্মকর্তার গ্রেফতারের পর নতুন করে এফবিসিসিআইয়ের তৎকালীন ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলীর ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু। 

শুক্রবার (২৭ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এই দাবী জানান টিপু।

এসময় এফবিসিসিআই এর তৎকালীন ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলীর বিরুদ্ধে অভিযোগ তুলে তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন তিনি। 

পোস্টে তিনি বলেন, ১/১১ সময় জরুরি অবস্থা ঘোষণার পক্ষে অবস্থান এবং কথিত ‘টু মাইনাস’ ফর্মুলার সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়টি তদন্তের মাধ্যমে স্পষ্ট করা প্রয়োজন।

তিনি আরও বলেন, ওই সময়কার রাজনৈতিক সিদ্ধান্ত, ক্ষমতার পটপরিবর্তন এবং বিভিন্ন নেতাকর্মীর ওপর নির্যাতনের অভিযোগগুলো পুনরায় খতিয়ে দেখা জরুরি। 

এ লক্ষ্যে সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে প্রকৃত তথ্য উদঘাটনের দাবি জানান তিনি।