শনিবার, ২৮ মার্চ ২০২৬

|

চৈত্র ১৩ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

না.গঞ্জকে এনসিপির শক্ত ঘাঁটি গড়ার অঙ্গীকার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:১৮, ২৮ মার্চ ২০২৬

না.গঞ্জকে এনসিপির শক্ত ঘাঁটি গড়ার অঙ্গীকার

অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নারায়ণগঞ্জকে একটি শক্তিশালী রাজনৈতিক ঘাঁটিতে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেছেন দলের নেতৃবৃন্দ। তারা জানিয়েছেন, সম্মিলিত প্রচেষ্টা ও সংগঠনের শক্তি দিয়ে নারায়ণগঞ্জকে ঢাকার রাজনীতিতে গুরুত্বপূর্ণ সহায়ক শক্তি হিসেবে গড়ে তোলা হবে।

শনিবার (২৭ মার্চ) নগরীর ডাকবাংলোতে অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জেলা ও মহানগর এনসিপির সাধারণ সভায় এ আশাবাদ ব্যক্ত করা হয়।

সভায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চীফ হুইপ নাহিদ ইসলামের প্রতি দৃঢ় আশ্বাস ও প্রতিশ্রুতি তুলে ধরে নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য আবুল্লাহ আল-আমিন বলেন, দলীয় ঐক্য ও জনগণের সমর্থনকে ভিত্তি করে নারায়ণগঞ্জে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

সভায় বক্তব্য রাখতে গিয়ে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেন, আমরা আমাদের দলের সভাপতি নাহিদ ইসলামকে আশ্বস্ত করতে চাই নারায়ণগঞ্জকে আমরা এনসিপির একটি শক্তিশালী ঘাঁটিতে পরিণত করব, ইনশা আল্লাহ্‌। নারায়ণগঞ্জ ভবিষ্যতে ঢাকার রাজনৈতিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ সাপোর্ট প্রদান করবে।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জবাসী দীর্ঘদিন ধরে একটি ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা করছে। সেই প্রত্যাশাকে বাস্তবে রূপ দিতে এনসিপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করছেন। “ইনশাল্লাহ, নারায়ণগঞ্জের প্রতিটি আসনে আমরা পরিবর্তন আনতে সক্ষম হব এবং একটি পজিটিভ নারায়ণগঞ্জ গড়ে তুলব, যোগ করেন তিনি।

সভায় উপস্থিত ছিলেন জেলা এনসিপির আহ্বায়ক যুবায়ের সরদার, সদস্য সচিব জোবায়ের হোসেন (তামজিদ), সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান, মহানগর এনসিপির আহ্বায়ক মো. শওকত আলী, সদস্য সচিব আশিকুর রহমান চৌধুরী (অভি), সাংগঠনিক সম্পাদক জাবেদ আলম, জেলা ছাত্রশক্তির সদস্য সচিব সারফারাজ হক সজীব, মহানগর ছাত্রশক্তির আহ্বায়ক আমিনুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।