রোববার, ২৯ মার্চ ২০২৬

|

চৈত্র ১৪ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সিদ্ধিরগঞ্জে গাঁজা, হেরোইন ও ইয়াবাসহ ১২ মাদক কারবারি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:৩৯, ২৯ মার্চ ২০২৬

সিদ্ধিরগঞ্জে গাঁজা, হেরোইন ও ইয়াবাসহ ১২ মাদক কারবারি গ্রেফতার

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ১২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৮ মার্চ) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। 

এর আগে ২৮ মার্চ সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিরা হলেন- চাঁদপুর জেলার কচুয়া থানার খিলমেহের এলাকার হযরত আলীর ছেলে সজীব (২৫), ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার কৈচাপুর কড়ইকান্দা এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে হাবিব (২১), নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার বাগমারা এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে অনিক আহম্মেদ (২০), শেরপুর জেলার শেরপুর সদর থানার মরিচপুরান এলাকার মোঃ আবু তালেবের ছেলে আব্দুল্লাহ আল রাফি হৃদয় (১৯), ময়মনসিংহ জেলার ফুলপুর থানার দেওলা এলাকার শাহ জালাল উদ্দিনের ছেলে শাহ আব্দুল সামাদ (২০), নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার সানারপাড় ডিবিবিএল মাঠ এলাকার মোঃ শাহজাহান শেখের মেয়ে সিনথিয়া মনি (২৭), নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার সানারপাড় লন্ডন মার্কেট এলাকার মৃত লালচাঁনের ছেলে মোঃ সোহাগ (৩৫), নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার মধ্য সানারপাড় এলাকার মজিবরের ছেলে রুবেল (২৯), নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার সানারপাড় সোনামিয়া মার্কেট সংলগ্ন এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে জনি (৪০), চট্টগ্রাম জেলার সন্দ্বীপ থানার কালাপানিয়া এলাকার সেলিমের ছেলে মোঃ রিয়াজ (২৮), নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার সানারপাড় লন্ডন মার্কেট সংলগ্ন বিডিডিএল মাঠ এলাকার সাহাব উদ্দিনের মেয়ে লিপি আক্তার (৪০), হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার মার্কুলী বাজার এলাকার ফজলুল হক ফজলুর ছেলে মোঃ আব্দুল আজিজ সাব্বির (২৮)।

এসময় গ্রেফতারকৃত আসামিদের কাছ থেকে এক কেজি গাঁজা, ২১০ পুড়িয়া হেরোইন, ৪৮ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। মাদক ব্যবসায়ী, মাদকসেবী, চোর ও চাঁদাবাজদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।