শনিবার, ২৮ মার্চ ২০২৬

|

চৈত্র ১৩ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সিদ্ধিরগঞ্জে অবৈধ তেল মজুদ: ২০ হাজার টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:৫৫, ২৮ মার্চ ২০২৬

সিদ্ধিরগঞ্জে অবৈধ তেল মজুদ: ২০ হাজার টাকা জরিমানা

ফাইল ছবি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখার অভিযোগে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে প্রায় ৯শ’ লিটার অকটেন ও ডিজেল উদ্ধার করেছে ভ্রাম্যমান আদালত। এ ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (২৮ মার্চ) সিদ্ধিরগঞ্জের গোনাইল এলাকায় পদ্মা ডিপোর পাশে অবস্থিত মেসার্স মেহেদী এন্টারপ্রাইজে এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুহা তাবিলের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। এ সময় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।
অভিযানকালে প্রতিষ্ঠানটি তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায় এবং ভেতরে অবৈধভাবে মজুদ রাখা প্রায় ৯শ’ লিটার অকটেন ও ডিজেল উদ্ধার করা হয়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও তা আদায় করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুহা তাবিল জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।