আলোচনা সভা
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) জেলা ও মহানগর কার্যালয়ে এই আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন এনসিপি মহানগরের আহ্বায়ক মো. শওকত আলী। এতে বক্তব্য রাখেন মহানগর কমিটির সদস্য সচিব আশিকুর রহমান চৌধুরী অভি এবং জাতীয় ছাত্রশক্তির নারায়ণগঞ্জ জেলা সদস্য সচিব সারফারাজ হক সজিব। সভা পরিচালনা করেন মহানগর সাংগঠনিক সম্পাদক জাবেদ আলম।
বক্তারা বলেন, ১৯৭১ সালে পাকিস্তানি শাসনের বিরুদ্ধে বাঙালির গৌরবোজ্জ্বল মুক্তিযুদ্ধ ছিল দীর্ঘদিনের বৈষম্য ও বঞ্চনার ফল। সেই প্রেক্ষাপটে স্বাধীন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়িত হয় লাখো শহীদের আত্মত্যাগের মাধ্যমে। তারা আরও বলেন, ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা দেশের মানুষের মুক্তি ও ন্যায়ের সংগ্রামে ভবিষ্যতেও অনুপ্রেরণা জোগাবে।
আলোচনা সভা শেষে ১৯৭১ সহ সকল মুক্তিকামী শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
পরে চাষাড়া রেলস্টেশন এলাকায় পথশিশু ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ কর্মসূচি পালন করা হয়।

