ফাইল ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২২ মার্চ) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। এর আগে গতকাল রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে থানাধীন খিল মার্কেট এলাকায় এ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি মোঃ জনি (৩৫) বরিশাল জেলার গৌরনদী এলাকার আবুল হোসেনের ছেলে।
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল মান্নান জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফতুল্লা মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

