ফাইল ছবি
আড়াইহাজার উপজেলার বিশনন্দী ফেরিঘাটে মোবাইল কোর্ট পরিচালনা করে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে দুই সিএনজি চালককে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
শুক্রবার বিকালে সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ইমনের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।
এ সময় অতিরিক্ত ভাড়া আদায়ের সত্যতা পাওয়ায় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৬৬ ধারায় চালক বাদশাকে ৫০০ এবং শাকিলকে (৩০) ১,০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়াও অর্ধশতাদিক চালককে সতর্ক করা হয়।
প্রশাসন জানিয়েছে, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় রোধে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

