সোমবার, ১৬ মার্চ ২০২৬

|

চৈত্র ১ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সংসদ নির্বাচনে পরাজিত নারায়ণগঞ্জের ২ প্রার্থীর মামলা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৪৩, ১৬ মার্চ ২০২৬

সংসদ নির্বাচনে পরাজিত নারায়ণগঞ্জের ২ প্রার্থীর মামলা

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত নারায়ণগঞ্জের ২ প্রার্থী নানা অনিয়মের অভিযোগ এনে হাইকোর্টে ভোটের ফল চ্যালেঞ্জ করেছেন।

নির্বাচনি মামলা দয়েরের জন্য নির্ধারিত বিচারপতি মো. জাকির হোসেনের একক বেঞ্চে পৃথকভাবে করা এসব মামলা গ্রহণ করে শুনানির জন্য রাখা হয়।

মামলা গ্রহণের আদেশে সংশ্লিষ্ট আসনগুলোর ব্যালট, সিসিটিভি ক্যামেরার রেকর্ডসহ প্রয়োজনীয় সরঞ্জাম সংরক্ষণের জন্য নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দেওয়া হয়। সেইসঙ্গে বিজয়ী প্রার্থীদের প্রতি নোটিশও জারি করা হয়েছে। 

মামলাকারী প্রার্থীরা হলেন- নারায়ণগঞ্জ-২ আসনের ইলিয়াছ মোল্লা, নারায়ণগঞ্জ-৩ আসনের ইকবাল হোসেন ভূইয়া।  

আদালত নির্বাচন কমিশন সচিবকে নির্দেশ দিয়েছে যেন অবিলম্বে এই নোটিশ সরবরাহ করা হয় এবং প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনকে অবহিত করা হয়।

তিনি বলেন, এখানে আমরা আরেকটি কথা বলতে চাই, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধেও আমাদের এই পিটিশনগুলোর মধ্যে অভিযোগ আছে যে তারাও বিজয়ী ঘোষিত প্রার্থীদেরকে সহযোগিতা করেছেন এবং সেটার সাক্ষ্য প্রমাণ আমরা দিয়েছি। 

তিনি আরও বলেন, আমরা সুনির্দিষ্টভাবে উল্লেখ করেছি যে, একজন প্রিজাইডিং কর্মকর্তা, তিনি নিজে ব্যালটে সিল মারছেন এমন তথ্য এমন সাক্ষ্য আমরা আদালতের সামনে উপস্থাপন করেছি।

কোনো কোনো কেন্দ্রে বিপুল সংখ্যক ব্যালট বাতিল করা হয়েছে, যা ‘অস্বাভাবিক’ বলে তিনি দাবি করেন। 

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনি অনিয়মের বিরুদ্ধে ‘নির্বাচনি’ আবেদনপত্র শুনানির জন্য প্রধান বিচারপতি হাই কোর্টের একটি একক বেঞ্চকে নির্ধারণ করে দিয়েছেন। বিচারপতি মো. জাকির হোসেনের এই একক বেঞ্চ এসব আবেদন শুনানির জন্য গ্রহণ করছেন।