রোববার, ২৯ মার্চ ২০২৬

|

চৈত্র ১৪ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রূপগঞ্জে আন্তর্জাতিক ফার্মা প্রদর্শনী অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৩:৪৩, ২৯ মার্চ ২০২৬

রূপগঞ্জে আন্তর্জাতিক ফার্মা প্রদর্শনী অনুষ্ঠিত

ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচলে অবস্থিত বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে এশিয়া ফার্মা এক্সপো ২০২৬ ও এশিয়া ল্যাব এক্সপো ২০২৬।

রোববার (২৯ মার্চ) সকাল ১০টা থেকে দুপুর ১২টা  পর্যন্ত এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়। 

এসময় দেশি-বিদেশি অসংখ্য ওষুধ ও ল্যাবরেটরি প্রযুক্তি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। প্রদর্শনীতে আধুনিক ফার্মাসিউটিক্যাল প্রযুক্তি, চিকিৎসা সরঞ্জাম ও গবেষণা উদ্ভাবন তুলে ধরা হয়, যা স্বাস্থ্যখাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন। এসময় তিনি প্রদর্শনী ঘুরে দেখেন এবং বিভিন্ন স্টল পরিদর্শন করেন।