তিনটি স্থানে বেহাল সড়ক মেরামত
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ডের তিনটি স্থানে বেহাল সড়কের মেরামত করলেন বন্দর থানা যুবদলের সাবেক সভাপতি আমির হোসেন। জনগণের ভোগান্তি রোধে সড়ক মেরামতে নিজের অর্থায়নে করছেন বলে জানিয়েছেন তিনি। এদিকে সিটি কর্পোরেশনের দায়িত্ব ছিলো সড়কগুলো সংস্কার করা, সেখানে যুবদল নেতা এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বন্দরবাসীর।
২১নং ওয়ার্ডের সোনাকান্দার নোয়াদ্দা ও রূপালীর তিনটি স্থানে সড়ক বড় বড় গর্তের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা শিকার হয় নারী-পুরুষ ও শিশুরা। এই নিয়ে সময়ের নারায়ণগঞ্জ পত্রিকা সংবাদ প্রকাশ করা হলেও সংস্কার করেনি সিটি কর্পোরেশন।
৩১ আগষ্ট সকাল থেকে বিকাল পর্যন্ত রূপালী মোড়ে দুইটি স্থানে ও নোয়াদ্দা স্কুলের সামনে বড় বড় গর্তে ঢালাই দেন বন্দর থানা যুবদলের সাবেক সভাপতি আমির হোসেন। তার উপস্থিতিতে শ্রমজীবী সাধারণ মানুষদের ভোগান্তি রোধ হলো বলে জানিয়েছে এলাকার সানু মিয়া।
জানা গেছে, মদনগঞ্জ-মদনপুর লিংক রোডটি বেহাল দশা কারণে রূপালী সড়ক দিয়ে বড় বড় যানবাহন চলাচল করে। এতে সোনাকান্দা রূপালী এলাকায় কয়েক স্থানে সড়ক গর্তে রূপ নেয়।

