মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

|

ভাদ্র ১৬ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

কৃষকদল নেতা আলামিন ইকবাল বহিষ্কার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:০৭, ৩১ আগস্ট ২০২৬

কৃষকদল নেতা আলামিন ইকবাল বহিষ্কার

ফাইল ছবি

দলীয় নীতি, আদর্শ, শৃঙ্খলা ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আলামিন ইকবালকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের দফতর সম্পাদক মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ, শৃঙ্খলা ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে সরাসরি জড়িত থাকার ‘সুস্পষ্ট অভিযোগের’ ভিত্তিতে আলামিন ইকবালকে সংগঠনের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

একই সঙ্গে বহিষ্কৃত এই নেতার সঙ্গে দলীয় নেতাকর্মীদের কোনো ধরনের যোগাযোগ না রাখার জন্য অনুরোধ জানিয়েছে কেন্দ্রীয় কৃষকদল।

কৃষকদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বহিষ্কারের সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।