মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

|

ভাদ্র ১৬ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

রূপগঞ্জে স্কাফ ও উইনসিরেক্সসহ গ্রেপ্তার ১

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৮:৫৬, ৩১ আগস্ট ২০২৬

রূপগঞ্জে স্কাফ ও উইনসিরেক্সসহ গ্রেপ্তার ১

ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফ, এক বোতল উইনসিরেক্স, মাদক বিক্রির নগদ ৪৮ হাজার ৫০০ টাকা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ পনির হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে রূপগঞ্জ থানা পুলিশ।

সোমবার (৩১ আগষ্ট) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। 

গ্রেপ্তারকৃত আসামি পনির হোসেন ঢাকার খিলগাঁও থানার মেরাদিয়া এলাকার মৃত আতাউর রহমানের ছেলে।

পুলিশ জানায়, গত রোববার (৩০ আগস্ট) বিকেল ৫টার দিকে রূপগঞ্জ থানাধীন কায়েতপাড়া ইউনিয়নের পূর্বগ্রাম এলাকার ফোরস্টার ডকের সামনে পাকা সড়কে পুলিশ অভিযান চালায়। এসময় পনির হোসেনকে আটক করে তার সঙ্গে থাকা একটি মোটরসাইকেল ও কালো রঙের একটি স্কুলব্যাগ তল্লাশি করা হয়। পরে ওই ব্যাগের ভেতর থেকে ৩৫ বোতল স্কাফ ও এক বোতল উইনসিরেক্স উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বিক্রির নগদ ৪৮ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আইচ এম সালাউদ্দিন জানান, উদ্ধার হওয়া মাদক ও নগদ টাকা জব্দ করে পনির হোসেনের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।