মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

|

ভাদ্র ১৬ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

৪৮ বছরে বিএনপি, প্রতিষ্ঠাবার্ষিকীতে ওমর হোসেনের শুভেচ্ছা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:১০, ৩১ আগস্ট ২০২৬

৪৮ বছরে বিএনপি, প্রতিষ্ঠাবার্ষিকীতে ওমর হোসেনের শুভেচ্ছা

ফাইল ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠার ৪৮ বছর পূর্তি উপলক্ষে দলের সর্বস্তরের নেতাকর্মী ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এবং গোলাকান্দাইল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ ওমর হোসেন।

১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। সেই হিসেবে ২০২৬ সালের ১ সেপ্টেম্বর দলটি ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে।

প্রতিষ্ঠার ৪৮ বছরের দীর্ঘ পথচলায় বিএনপির রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম ও গণতন্ত্র প্রতিষ্ঠার বিভিন্ন কর্মসূচির কথা স্মরণ করে মুহাম্মদ ওমর হোসেন বলেন, বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস বাংলাদেশের রাজনীতি, গণতন্ত্র ও মানুষের অধিকার আদায়ের আন্দোলনের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আরও সুসংগঠিত ও শক্তিশালী হয়ে দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এ সময় নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু-এর নেতৃত্বে রূপগঞ্জে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে মন্তব্য করেন মুহাম্মদ ওমর হোসেন। তিনি বলেন, দীপু ভূঁইয়ার নেতৃত্বে তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রেখে বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করার প্রত্যয় নিয়ে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় নিতে হবে।

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনি দলের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক ও দেশবাসীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।