শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

|

ভাদ্র ২০ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নারায়ণগঞ্জে এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি গঠন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৫:৪৮, ৪ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি গঠন

ফাইল ছবি

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে। জেলার নির্বাচনী প্রস্তুতি ও পরিকল্পনা, মাঠপর্যায়ে সমন্বয়, আইনি ও প্রশাসনিক কার্যক্রম, প্রচারণা এবং নির্বাচন পর্যবেক্ষণের লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ জেলা এনসিপির যুগ্ম সচিব নাজমুস সাদাত রুমি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়।

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, নারায়ণগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক যুবাইর সরদার ও সদস্য সচিব জোবায়ের হোসেন তামজিদের নির্দেশক্রমে এই কমিটি গঠন করা হয়।

কমিটিতে চেয়ারম্যান করা হয়েছে নিরব রায়হানকে এবং সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. ইউসুফ হোসাইন।

এছাড়া কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন মোস্তফা খন্দকার, তানজিমুল ইসলাম, তরিকুল ইসলাম রাকিব, লুবনা রহমান, আব্দুর রহমান গাফফারি, নাজমুস সাদাত রুমি, শাহাবুদ্দিন শান্ত, রনি খন্দকার, হাজী আতিক মোহাম্মদ তামিম, রাকিবুল হাসান রাহাত, রিনা আক্তার, ইমন আলী, মো. তাওহীদুল ইসলাম এ্যাডভোকেট, মো. সেলিম মিয়া, শাখাওয়াত হোসেন তারেক, ওমর ঢালী, মো. ইয়ানুর, জাহিদুল হক বাঁধন, নূরজামাল হাসান ও নাজমুল ইসলাম।

দলীয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে জেলার সার্বিক প্রস্তুতি ও পরিকল্পনা বাস্তবায়ন, মাঠপর্যায়ে সাংগঠনিক সমন্বয়, আইনগত ও প্রশাসনিক বিষয় দেখভাল, গণমাধ্যম ও প্রচারণা কার্যক্রম এবং নির্বাচনসংক্রান্ত মনিটরিংয়ের কাজ করবে এ কমিটি।