শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

|

ভাদ্র ১৯ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

সাইনবোর্ড–লিংক রোডে উচ্ছেদ অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:৪২, ৩ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ২১:৪৩, ৩ সেপ্টেম্বর ২০২৬

সাইনবোর্ড–লিংক রোডে উচ্ছেদ অভিযান

ফাইল ছবি

সাইনবোর্ড–নারায়ণগঞ্জ লিংক রোডের কালেক্টরেট মসজিদসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে সড়ক ও জনপথ অধিদপ্তরের (আরএইচডি) অবৈধ দখলে থাকা জমি সম্পূর্ণরূপে উদ্ধার করা হয়েছে। একই অভিযানে মহাসড়কের আওতাধীন এলাকায় স্থাপিত অনুমোদনবিহীন বিলবোর্ডও অপসারণ করা হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) এই অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারিফ আল তাওহীদের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

এসময় সাইনবোর্ড–নারায়ণগঞ্জ লিংক রোডের কালেক্টরেট মসজিদসংলগ্ন এলাকায় সড়ক ও জনপথ অধিদপ্তরের জমি অবৈধভাবে দখলে ছিল। অভিযানের মাধ্যমে ওই জমি সম্পূর্ণভাবে দখলমুক্ত করে আরএইচডির নিয়ন্ত্রণে ফিরিয়ে দেওয়া হয়।

এছাড়া একই এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে মহাসড়কের আওতাধীন অংশে স্থাপিত অনুমোদনবিহীন বিলবোর্ডগুলো অপসারণ করা হয়। অভিযানের সময় অপসারণ করা বিলবোর্ডসহ সংশ্লিষ্ট মালামাল জব্দ করা হয়।

পরে এসব মালামাল নিলামের মাধ্যমে নিষ্পত্তির লক্ষ্যে যথাযথ জব্দতালিকা প্রস্তুত করা হয়। জব্দ করা মালামাল পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সড়ক ও জনপথ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।

অভিযানে র‌্যাব ও পুলিশের সদস্যরা সহযোগিতা করেন। মহাসড়কের সরকারি জমি অবৈধ দখলমুক্ত রাখা এবং অনুমোদনবিহীন স্থাপনা ও বিলবোর্ড অপসারণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।