শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

|

ভাদ্র ২০ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

জামায়াত নেতা ও ব্যবসায়ী আব্দুস সাত্তার আনসারীর আশু সুস্থতা কামনায় দোয়া 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২১:১৬, ৪ সেপ্টেম্বর ২০২৬

জামায়াত নেতা ও ব্যবসায়ী আব্দুস সাত্তার আনসারীর আশু সুস্থতা কামনায় দোয়া 

দোয়া মাহফিল

বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর বন্দর থানার সাবেক আমীর ও আই বি ডাব্লিউ মহানগর সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সাত্তার আনসারীর দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়েছে।

ব্রেন টিউমার রোগে আক্রান্ত হয়ে মস্তিষ্কে দুটি জটিল অস্ত্রোপচারের পর বর্তমানে তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক। তিনি কথা বলতে পারছেন না এবং তাঁর শারীরিক নড়াচড়াও প্রায় বন্ধ রয়েছে।

​শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকালে তাঁর নিজ বাসভবনে জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর পক্ষ থেকে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় অসুস্থ নেতার খোঁজখবর নিতে ও তাঁর আশু আরোগ্য কামনায় দোয়া মুনাজাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ​মাওলানা মঈনুদ্দীন আহমাদ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর ​মাওলানা আবদুল জব্বার, নারায়ণগঞ্জ মহানগরী সেক্রেটারি ​ইঞ্জিনিয়ার মনোয়ার হোসাইন, বন্দর থানা জামায়াত আমীর ​ফজলুল হাই জাফরি। 

​দোয়া অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, সদা হাস্যোজ্জ্বল, কর্মচঞ্চল ও প্রাণবন্ত এই প্রিয় ভাইটির বর্তমান শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন, সে জন্য নারায়ণগঞ্জ মহানগরী সহ সমগ্র দেশবাসীর কাছে বিশেষ দোয়ার আহ্বান জানানো হচ্ছে।

​পরে মহান আল্লাহর দরবারে আব্দুস সাত্তার আনসারীর দ্রুত পূর্ণাঙ্গ 'শিফায়ে আজিলা' (দ্রুত আরোগ্য), সুস্থতা ও শক্তি ফিরিয়ে দেওয়ার আকুতি জানিয়ে বিশেষ মুনাজাত করা হয়। একই সাথে এই কঠিন সময়ে তাঁর পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করার জন্য মহান রবের দরবারে প্রার্থনা করা হয়।