জালকুড়ি এলাকায় মহানগর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি
নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম বলেছেন, আপনারা জানেন এটা প্রাকৃতিক সম্পদ। আমাদের জীবন ধারণের জন্য পানি যেন প্রয়োজন অক্সিজেনের জন্য আমাদের প্রয়োজন বৃক্ষরোপণ করা। এটা শুধু আমাদের জীবনধারণের জন্য নয়। এটা সন্তানতুল্য।
বুধবার (২ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ৯ নং ওয়ার্ডের জালকুড়ি এলাকায় মহানগর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি বলেন, আজকে এই অনুষ্ঠানটির আয়োজন করেছে মহানগর বিএনপি। তারা আমাকে আমন্ত্রিত করেছপ। আমি অত্যান্ত কৃতজ্ঞ এই এলাকার জনগণের সাথে আমার সম্পৃক্ত হওয়ার সুযোগ হয়েছে এজন্য আমি তাদের ধন্যবাদ জানাই।
তিনি আরও বলেন, বৃক্ষরোপণ আমাদের জাতীশ কর্মসূচি। আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন আমরা পঁচিশ কোটি বৃক্ষরোপণ করবো সারা বাংলাদেশে। পাঁচ কোটি করে প্রতি বছর বৃক্ষরোপণের নির্দেশনা রয়েছে।
তিনি বলেন, শিশু সন্তান লালন পালনের পরে যেমন তারা আমাদের সম্পদে পরিনত হয় বৃক্ষরোপণের পরেও দশ পনেরো বছর পরে যখন এটা বৃক্ষ হিসেবে পরিচিতি লাভ করবে। এটা এলাকার সম্পদ হবে, আপনাদেরই থাকবে। সরকারি নির্দেশনা অনুযায়ী যারা গাছ পরিচর্যা করবে তাদের পঞ্চাশ শতাংশ মালিকানা থাকবে। এই সম্পদ সুরক্ষিত রাখতে আপনারা মেহেরবানি করে জাগ্রত থাকবেন।
তিনি আরও বলেন, এই অঞ্চলটা আমার এমপি মহোদয় মান্নান সাহেব। তিনি আসলে আরও খুশি লাগতো। আমি আগামী দিতে তাকে নিয়ে এখানে আসবো।
এসময় মহানগর বিএনপির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান, মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপুসহ মহানগর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

