দোয়া মাহফিল
সিদ্ধিরগঞ্জ চিটাগাংরোড রেন্ট-এ-কার মালিক সমিতি উদ্যোগে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়ার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার রাত ৯টায় চিটাগাংরোডের তাজমহল চাইনিজ রেস্টুরেন্টে এ দোয়া অনুষ্ঠিত হয়।
চিটাগাংরোড রেন্ট-এ-কার মালিক সমিতির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বিএনপি, শ্রমিকদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও কৃষকদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর শ্রমিকদলের আহ্বায়ক মোঃ এস. এম. আসলাম, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হালিম জুয়েল, সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিকদলের আহ্বায়ক টি. এইচ. তোফা, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ মমিনুর রহমান বাবু, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ রিপন সরকার, সিদ্ধিরগঞ্জ থানা কৃষকদলের সদস্য সচিব সোহেল রহমান, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আহসান খলিল শ্যামল এবং চিটাগাংরোড রেন্ট-এ-কার মালিক সমিতির সাবেক সভাপতি মোঃ দেলোয়ার হোসেন।
অনুষ্ঠানে চিটাগাংরোড রেন্ট-এ-কার মালিক সমিতির কার্যকরী কমিটির সভাপতি মোঃ সিরাজুল ইসলাম সিরাজ, সহ-সভাপতি মোঃ ফারুক হোসেন (সাংবাদিক), সহ-সভাপতি মোঃ মফিজুল হক, সেক্রেটারি মোঃ নজরুল ইসলাম (বাবু), সহ-সেক্রেটারি মোঃ অহিদুল ইসলাম ও মোঃ সোহেল, সাংগঠনিক সম্পাদক মোঃ লিটন ওস্তাদ, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ শফিক, অর্থ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন মোল্লা, সহ-অর্থ সম্পাদক মোঃ আব্দুল রশিদ, প্রচার সম্পাদক মোঃ এরশাদ হোসেন, সহ-প্রচার সম্পাদক মোঃ ফারুক হোসেন, দপ্তর সম্পাদক মোঃ ইব্রাহিম (বাগীনা), সহ-দপ্তর সম্পাদক মোঃ নুরুল ইসলামসহ কার্যকরী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
দোয়া ও মিলাদ মাহফিলে এমপি আজহারুল ইসলাম মান্নানের দ্রুত সুস্থতা, রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এসময় উপস্থিত সবাই তাঁর সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।

