শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

|

ভাদ্র ১৯ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

লংমার্চে নারায়ণগঞ্জে থাকছেন নাহিদ-নাসির-আল আমিন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:৩২, ৩ সেপ্টেম্বর ২০২৬

লংমার্চে নারায়ণগঞ্জে থাকছেন নাহিদ-নাসির-আল আমিন

ফাইল ছবি

আগামী ৫ সেপ্টেম্বর ১১ দলীয় জোটের অনুষ্ঠিত হতে যাওয়া লংমার্চে নারায়ণগঞ্জে পথসভা অনুষ্ঠিত হবে। জেলার মদপুর বাসস্ট্যান্ডে এই পথসভা অনুষ্ঠিত হবার কথা রয়েছে। লংমার্চ সফল করতে নানান প্রস্তুতি সম্পন্ন করেছে ১১ দলীয় জোটের নেতাকর্মীরা।

ইতোমধ্যে নারায়ণগঞ্জের বিভিন্ন উপজেলা ও থানা পর্যায়ে প্রচার প্রচারণা চালিয়েছে জামায়াত। দলটির আমীর উপস্থিত থাকার কথা রয়েছে। তবে আলোচনায় আছে জাতীয় নাগরিক পার্টি এনসিপিও। লংমার্চে নারায়ণগঞ্জের পথসভায় তিনজন শীর্ষ এনসিপি নেতা উপস্থিত থাকার কথা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা এনসিপির আহবায়ক যুবায়ের সরদার। তিনি বলেন, লংমার্চে নারায়ণগঞ্জের পথসভায় উপস্থিত থাকবেন এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী এবং যুগ্ম সদস্য সচিব আবদুল্লাহ আল আমিন।

লংমার্চ সফল করতে ইতোমধ্যে জেলার প্রতিটি ইউনিট ও অঙ্গ সংগঠনগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে। লংমার্চে সর্বোচ্চ উপস্থিতি থাকবে এনসিপির পক্ষ থেকে এমনটাই জানিয়েছেন তিনি।