শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬

|

মাঘ ৯ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

নগর পরিকল্পনায় সকল স্টেকহোল্ডারদের নিয়ে কমিটি : ডিসি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১৭:৪৫, ২৭ জুলাই ২০২৫

নগর পরিকল্পনায় সকল স্টেকহোল্ডারদের নিয়ে কমিটি : ডিসি

জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞার সাথে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির মতবিনিময় সভা

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, চেম্বার সভাপতি (মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু) বলেছেন ওয়ানওয়ে রোড করার কথা। আমরা এটা চেষ্টা করে দেখবো পর্যালোচনা করে যে এর ফলাফল কী হতে পারে। আমাদের এক প্রতিনিধি বললেন কমিটি গঠন করার কথা। আমরা সকলকে নিয়ে এই কমিটি করবো। সকল স্টেকহোল্ডারদের নিয়ে আমরা এটি বাস্তবায়নের জন্য কাজ করবো।

রোববার (২৭ জুলাই) নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞার সাথে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির মতবিনিময় সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি।

তিনি বলেন, আমরা মনে করি এই জেলার অবদান জিডিপিতে অনেক বেশি। এই জেলার রাস্তায় ময়লা পড়ে থাকবে এটা দেখতেও অশোভন লাগে। এখান থেকে অনেক রোগ হয়। আমরা ডেঙ্গুসহ অনেক রোগে আক্রান্ত হয়েছি। এটিই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

এ শহরটি খুব ছোট একটি শহর। এখানে ইন্ডাস্ট্রিয়াল এলাকা রয়েছে অনেক শিল্প কারখানাও রয়েছে। এখানে যানজট অনেক বড় সমস্যা। এই অটো নিয়ন্ত্রণে আনার জন্য আমরা অনেক উদ্যোগ নিয়েছি। আমি চেম্বারকে ধন্যবাদ জানাই, রমজান মাসে আপনারা আমাদের অনেক সহযোগিতা করেছেন। আমাদের ঈদগাহ মাঠ তৈরিতেও আপনারা সহযোগিতা করছেন। 

এই অটো নিয়ন্ত্রণে আমাদের জনবল প্রয়োজন। আমি সিটি করপোরেশনের সিইও সাহেবের সাথে কথা বলেছি। তিনি বলেছেন এই অটো ম্যানেজমেন্টের জন্য পয়ত্রিশ জন লোক আছে তিনি এটাকে পঞ্চাশ জন করে দিবেন। আজ আমি শুনলাম এখনও তা দেয়া হয়নি। এটি হলে আমরা যে আটটি পয়েন্টে অটো ঘুরিয়ে দিতে চেয়েছি সেটা কার্যকর করতে পারতাম। 

আমরা পরিকল্পনা করে কার্যক্রম গ্রহণ করলে সিটি করপোরেশনের সাথে বসে এটা করলে এটা কার্যকর হবে বলে আমরা মনে করি। বঙ্গবন্ধু সড়ক মুক্ত করতেও আমরা কাজ করবো। 

আমরা বাস ম্যানেজমেন্টের জন্য ডাটাবেজ করে ফেলেছি। ড্রাইভার ও হেল্পারের ড্রেসের ব্যাবস্থাও আমরা করছি। আপনারা বাস টার্মিনালের কথা বলেছেন। আমরা লিংক রোডে যে পার্কিং এরিয়া করছি সেখানে আমরা মিলে সিদ্ধান্ত নিতে পারি।

ডিসি বলেন, আপনারা রাস্তার উপর ভ্যানগুলোর কথা বলেছেন। আমরা বারবার মোবাইল কোর্ট অভিযান করছি। সেদিন কিছু ভ্যান আমরা ধরেও নিয়ে এসেছি। পরবর্তীতে আপনাদেরই কিছু লোক এসে এরা সাধারণ মানুষ বলে অনুরোধ করেছে। পরের দিন তাদের আমরা ছেড়ে দিয়েছি।