ফাইল ছবি
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৭ বছরের এক শিশুকে ধর্ষণ করেছে এক লম্পট। শুক্রবার (১২ জুন) দুপুরে উপজেলার গোপালদী পৌরসভার সদাসদী এলাকায় এই ঘটনা ঘটে। ভিকটিম সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের কূর্মেশ্বর্দী এলাকার বাসিন্দা এবং সদাসদী এলাকার শরীফের বাড়ীর ভাড়াটিয়া।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, শিশুটি তার ভাড়া বাসার ওয়াশরুম থেকে বের হওয়ার সময় অপর ভাড়াটিয়া কামাল হোসেনের পুত্র সিয়াম (২৪) তাকে জোর পূর্বক জাপটে ধরে ধর্ষণ করে। এই সময় শিশুটির ডাক চিৎকারে তার মা এগিয়ে এলে সিয়াম পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বাড়ীর মালিক শরিফ ও তার ছেলে শান্ত সিয়ামকে ঘরে আটক করে রাখে। এ সময় এলাকাবাসী জড়ো হয়ে বিচার দাবী করলে শরিফ ও শান্ত ধর্ষক সিয়ামকে পালিয়ে যেতে সাহায্য করে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। বিক্ষুব্ধ এলাকাবাসী বাড়ীর মালিক শরিফ ও তার ছেলে শান্তকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। পরে উত্তেজিত জনতা গোপালদী তদন্ত কেন্দ্র ঘেরাও করে ধর্ষককে গ্রেফতার ও তার বিচার দাবী করেন।
গোপালদী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোখলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিৎ করে জানান, ”বাড়ীর মালিক শরিফ ও তার ছেলে শান্ত গোপালদী পুলিশ তদন্ত কেন্দ্রে আটক রয়েছে”। পরে তাদের থানায় পাঠানো হয়েছে।
আড়াইহাজার থানার ওসি মো: সবজেল হোসেন বলেন, ধর্ষণের ঘটনায় সহযোগীতা করায় বাড়ীর মালিক ও ধর্ষককেসহ মোট ৩ জনকে আসামী করে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। ধর্ষককে গ্রেফতারের চেস্টা চলছে।

