শুক্রবার, ১২ জুন ২০২৬

|

জ্যৈষ্ঠ ২৭ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে ১২০ পিছ ইয়াবাসহ গ্রেপ্তার ২

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২২:৪০, ১১ জুন ২০২৬

বন্দরে ১২০ পিছ ইয়াবাসহ গ্রেপ্তার ২

প্রতীকী ছবি

বন্দরে ১২০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর জেলা কার্যালয়। গ্রেপ্তারকৃতরা হলো বন্দর উপজেলার লাউসার এলাকার আব্দুল মালেক মিয়ার ছেলে জাহাঙ্গীর হোসেন (৫৪) ও একই এলাকার মৃত মোতালেব মিয়ার মেয়ে তাসলিমা বেগম(৪০)। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের জেলা কার্যালয়ের পরিদর্শক (খ সার্কেল) মোঃ এনামুল হক বাদী হয়ে ধৃতদের বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ১৮(৬)২৬। ধৃতদের উল্লেখিত মাদক মামলায় বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত বুধবার (১০ জৃন) দুপুর ২টায় বন্দর উপজেলার লাউসারস্থ ধৃত মাদক কারবারি জাহাঙ্গীর বাড়ীতে অভিযান চালিয়ে উল্লেখিত ইয়াবাসহ এদেরকে গ্রেপ্তার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর জেলা কার্যালয় জানিয়েছে, ধৃত মাদক কারবারি দীর্ঘ দিন ধরে বন্দরে লাউসারসহ বিভিন্ন এলাকায় অবাধে ইয়াবা ট্যাবলেট বিক্রি করে আসছিল।