সোমবার, ১৫ জুন ২০২৬

|

জ্যৈষ্ঠ ৩১ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ফতুল্লায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১০:৩৪, ১৫ জুন ২০২৬

ফতুল্লায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি যাত্রীবাহী বাস ও ইটবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কয়েকজন যাত্রী আহত হয়েছেন। 

সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ৬টার দিকে ফতুল্লা থানাধীন ভুইগড় বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মৌমিতা পরিবহনের ঢাকা মেট্রো-ব-১৫-৫৫৭৯ নম্বরের একটি বাস সাইনবোর্ড এলাকা থেকে নারায়ণগঞ্জের দিকে আসছিল। এসময় ভূইঘর বাসস্ট্যান্ড এলাকায় উল্টো পথে পার্কিং করা থাকা একটি নম্বরপ্লেটবিহীন ইটবোঝাই ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।

দুর্ঘটনার ফলে বাসের কয়েকজন যাত্রী আহত হন। আহতরা স্থানীয় বিভিন্ন হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। 

ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে যান। তবে ট্রাকের হেলপার মো. রতন শেখ (২২) ঘটনাস্থলে ছিলেন। তিনি বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার ঘোলা গ্রামের মোহাম্মদ ইলিয়াস শেখের ছেলে। জানা গেছে দুর্ঘটনার সময় ট্রাকটি হেলপার রতন শেখ চালাচ্ছিলেন।

ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম জানান, পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাকটিকে হেলপারসহ আটক করেছে। এঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। বর্তমানে সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।