রোববার, ২৩ আগস্ট ২০২৬

|

ভাদ্র ৭ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

আড়াইহাজারে বীর মুক্তিযোদ্ধার জমি দখলের চেষ্টা ও হামলা

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:৪৬, ২৩ আগস্ট ২০২৬

আড়াইহাজারে বীর মুক্তিযোদ্ধার জমি দখলের চেষ্টা ও হামলা

ফাইল ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা মো. জয়নাল আবেদীনের জমি রাতের আঁধারে বালু ভরাট করে দখলের চেষ্টার ও হামলার অভিযোগ উঠেছে। এ সময় বাধা দিতে গেলে হামলায় চারজন আহত হয়েছেন বলে দাবি করেছেন তিনি।

জানা যায়,গত ২২ আগস্ট রাত ৮টার দিকে বিরোধপূর্ণ জমিতে বালু ভরাট করে দখলের চেষ্টা করা হয়। এ সময় বাধা দিলে শাহিন, সুজন, বাবু গাজী, লিটন, সমিজ, শহিদুল্লাহ ও মনু মিয়াসহ আরও কয়েকজন হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে।

হামলায় আহতরা হলেন মো. ইসলাম, রাকিব, রাব্বি ও হিরো।

বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন বলেন, জমিটি নিয়ে আদালতে মামলা চলমান। স্থানীয় সালিশেও মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উভয় পক্ষকে জমিতে কোনো ধরনের কার্যক্রম না চালানোর সিদ্ধান্ত দেওয়া হয়েছিল। এরপরও রাতের আঁধারে জমি দখলের চেষ্টা করা হয়েছে।

অভিযোগের বিষয়ে কালাপাহাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সালাউদ্দিন চৌধুরী সালামত বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তিনি বা তার কোনো লোক এ ঘটনার সঙ্গে জড়িত নন।

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ সবজেল হোসেন বলেন, “এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”