ফাইল ছবি
নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে এনেছিলেন বলে দাবী করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি একেএম শামীম ওসমান।
সাম্প্রতিক সময়ে নিউইয়র্ক থেকে এক সাক্ষাৎকারে একথা জানান তিনি।
শামীম ওসমান বলেন, বিএনপির কোন নেতাকর্মীকে আমরা বিন্দুমাত্র ক্ষতি করিনি। যেদিন ধানমন্ডি ৩২ ভাঙা হল সেদিন রাতে ওপেন ডিক্লেয়ার দিয়ে আমার বাড়ি ভাঙা হল। তারাও বিভিন্ন ভাবে আমার কাছ থেকে উপকার নিয়েছে।
তিনি আরও বলেন, ১৬ বছরে বিএনপির কোন নেতাকর্মীকে আমরা বিন্দুমাক্ষতি করিনি। এখন একজন নারায়ণগঞ্জ-৩ আসন থেকে এমপি হয়েছেন। তাকে গ্রেপ্তার করা হয়েছিল। আমি একদিনের মধ্যে তাকে মুক্ত করে নিয়ে এসেছিলাম। আরেকজনকে একটা গোয়েন্দা সংস্থা ডেকে নিয়ে গিয়েছিল। আমি সেখান থেকে তাকে ফেরৎ নিয়ে এসেছিলাম। আরেকজন এমপি যখন তাকে গ্রেপ্তার করা হয়েছিল, আমি তখন দেশে ছিলাম না। সেই ওসিকে আমি সেখান থেকে ট্রান্সফার করিয়েছিলাম।

