রোববার, ২৩ আগস্ট ২০২৬

|

ভাদ্র ৭ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার-২

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:৫৫, ২৩ আগস্ট ২০২৬

বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার-২

ফাইল ছবি

বন্দরে বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত ২ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা হলো দুরুদ মিয়ার ছেলে বন্দর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের অফিস সহয়ক কামরুজ্জামান সাগর (২৮) ও  বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের জিওধরা এলাকার বিরেন চন্দ্র দাশের ছেলে ওয়ারেন্টভূক্ত আসামী সজল চন্দ্র দাশ (৩৮)। গ্রেপ্তারকৃতদের রোববার (২৩ আগস্ট)  দুপুরে পৃথক ওয়ারেন্টে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত শনিবার (২২ আগস্ট)  রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।