ফাইল ছবি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে চিটাগাংরোড রেন্ট-এ-কার মালিক সমিতির নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে মোঃ সিরাজুল ইসলাম সিরাজকে সভাপতি, মোঃ ফারুক হোসেন (সাংবাদিক) সিনিয়র সহ-সভাপতি, মোঃ মফিজুল হক ও মোঃ নজরুল ইসলাম (বাবু)কে সহ-সভাপতি এবং মোঃ অহিদুল ইসলামকে সেক্রেটারি করা হয়েছে।
নবগঠিত কমিটির অন্যান্য পদে রয়েছেন—সহ-সেক্রেটারি মোঃ সোহেল ও মোঃ লিটন ওস্তাদ, সাংগঠনিক সম্পাদক মোঃ শফিক, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ দেলোয়র হোসেন মোল্লা, অর্থ সম্পাদক মোঃ আব্দুল রশিদ, সহ-অর্থ সম্পাদক মোঃ এরশাদ হোসেন, প্রচার সম্পাদক মোঃ ফারুক হোসেন, সহ-প্রচার সম্পাদক মোঃ ইব্রাহিম, দপ্তর সম্পাদক মোঃ এমদাদুল হক এবং সহ-দপ্তর সম্পাদক মোঃ নুরুল ইসলাম।
এছাড়া কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন দেলোয়ার হোসেন, মোঃ পান্না, মোঃ আল-আমীন, মোঃ মোশারফ হোসেন, মোঃ ইব্রাহীম মোল্লা ও মোঃ আব্দুল মালেক।
সমিতির উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন মহানগর শ্রমিকদলের আহ্বায়ক এস এম আসলাম, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হালিম জুয়েল, সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিকদলের আহ্বায়ক টি এইচ তোফা, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ মমিনুর রহমান বাবু, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ রিপন সরকার, সিদ্ধিরগঞ্জ থানা কৃষকদলের সদস্য সচিব সোহেল রহমান, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম খলিল শ্যামল এবং চিটাগাংরোড রেন্ট-এ-কার মালিক সমিতির সাবেক সভাপতি মোঃ দেলোয়ার হোসেন।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ রেন্ট-এ-কার ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট মালিক ও শ্রমিকদের স্বার্থ রক্ষা, সংগঠনের শৃঙ্খলা বজায় রাখা এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সমিতির কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

