সোমবার, ২৪ আগস্ট ২০২৬

|

ভাদ্র ৮ ১৪৩৩

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

মোবাইল আসক্তি থেকে ফিরে আসতে হবে: সাখাওয়াত 

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২০:৩৪, ২৪ আগস্ট ২০২৬

মোবাইল আসক্তি থেকে ফিরে আসতে হবে: সাখাওয়াত 

এসএসসি ২০২৬ উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সমাধান-১৮ সংগঠনের উদ্যোগে সম্মাননা

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন খান বলেছেন, মোবাইল আসক্তি থেকে আপনাদের ফিরে আসতে হবে। বইয়ে মনোযোগ দিতে হবে। 

সোমবার (২৪ আগষ্ট) বিকেলে নলুয়ায় এসএসসি ২০২৬ উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সমাধান-১৮ সংগঠনের উদ্যোগে সম্মাননা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, আমার ওয়াইফও একজন লইয়ার। সেও সকালে আদালতে যায় মামলা করে, আমিও একসময় আদালতে যেতাম। সে সকালে আগে ওঠে আমার জন্য রান্না করে আমি খাওয়াদাওয়া করে অফিসে যাই তারপর সে অফিসে যায়। বাংলাদেশ যে অবস্থায় আছে এমন অবস্থায় একটা জাতি প্রতি ষাট বছর পরপর আসে। এমন একটা সময়ে বাংলাদেশ এসেছে।

তিনি আরও বলেন, উন্নত দেশগুলোতে দুই শতাংশ জনসংখ্যা বাড়লে আগের জনসংখ্যার সমান সমা থাকে। সেসকল দেশে জনসংখ্যা বৃদ্ধির হার ১ দশমিক ২। সেসকল দেশে জনসংখ্যা কমছে। তাদের যুবকদের সংখ্যা কম। অন্যদিকে বর্তমানে আমাদের দেশের বেশিরভাগ জনসংখ্যাই যুবক। এমন সুযোগ জাপান পেয়েছিল। তারা সেটা কাজে লাগিয়ে আজ পৃথিবীর উন্নত দেশ।

সমাধান-১৮ ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ১৮নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আল আরিফের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি ও মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব জহিরুল ইসলাম জহির, মহানগর মহিলা দলের সভাপতি দিলারা মাসুদ ময়না সহ অন্যান্য অতিথিবৃন্দ।