শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

|

চৈত্র ১১ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি ইয়ুথ সার্কেলের শ্রদ্ধা নিবেদন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:৩৫, ২৬ মার্চ ২০২৬

স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি ইয়ুথ সার্কেলের শ্রদ্ধা নিবেদন

শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

নারায়ণগঞ্জে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে নারায়ণগঞ্জ ইয়ুথ সার্কেল চাষাড়ার বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেছে। 

বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা ১১টায় সংগঠনের সভাপতি জাহিদ হাসানের নেতৃত্বে এ কর্মসূচি বিজয় স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংগঠনের নেতৃবৃন্দরা।

পুষ্পস্তবক অর্পণ শেষে বক্তব্যে জাহিদ হাসান মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদ, বীর মুক্তিযোদ্ধা এবং নির্যাতিত-নিপীড়িত মা-বোন-ভাইসহ সকল অংশগ্রহণকারীর প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যা ও নির্যাতনের প্রেক্ষিতেই বাঙালির মুক্তির সংগ্রাম অনিবার্য হয়ে ওঠে।

তিনি আরও উল্লেখ করেন, একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে বাঙালি জাতি দীর্ঘদিন ধরে সংগ্রাম চালিয়ে এসেছে, যার চূড়ান্ত রূপ বাংলাদেশের মুক্তিযুদ্ধ। ভাষা আন্দোলনের মাধ্যমেই এই মুক্তিযুদ্ধের পটভূমি তৈরি হয়েছিল বলেও তিনি মন্তব্য করেন।

জাহিদ হাসান বলেন, স্বাধীনতার ৫৫ বছর অতিক্রান্ত হলেও দেশ এখনো কাঙ্ক্ষিত সুফল পুরোপুরি অর্জন করতে পারেনি; ইনসাফ, সুবিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠা এখনো চ্যালেঞ্জের মুখে। তিনি একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং দেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ইয়ুথ সার্কেলের সংগঠক আব্দুল্লাহ আল মারুফ, শহিদুল ইসলাম, হৃদয় মীর, সাইফুর ঈমন, শরীফ হোসেন, নাহিদ হাসান, সাজ্জাদ রায়হান, মোহাম্মদ লালনসহ আরও অনেকে।