বিজয় স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা
নারায়ণগঞ্জে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিজয় স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (২৬ মার্চ) শহরের চাষাঢ়া এলাকায় বিজয় স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপি নেতাকর্মীরা।
এসময় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু নেতৃত্বে যুগ্ম আহবায়ক ফাতেহ মোঃ রেজা রিপনসহ মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

