খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর র্যালি
নারায়ণগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১০টায় নারায়ণগঞ্জের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি হাফেজ কবির হোসেনের সভাপতিত্বে র্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন।
সমাবেশে বক্তারা মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে দেশপ্রেম, ন্যায়বিচার ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে তারা জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান।
সমাবেশ শেষে চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

