শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

|

চৈত্র ১১ ১৪৩২

Advertisement
Narayanganj Post :: নারায়ণগঞ্জ পোস্ট

ফতুল্লায় দুই বাড়িতে হাত পা বেধে দুর্ধর্ষ ডাকাতি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ২৩:৩৩, ২৬ মার্চ ২০২৬

ফতুল্লায় দুই বাড়িতে হাত পা বেধে দুর্ধর্ষ ডাকাতি

ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় দুই বাড়িতে পরিবারের লোকজনদের হাত পা বেধে দুর্ধর্ষ ডাকাতির ঘঁনা ঘটেছে। ডাকাত দল দুটি বাড়ি থেকেই নগদ টাকা ও স্বর্ণালংকা লুটে নিয়েছে। বৃহস্পতিবার ভোর রাতে ফতুল্লার ভূইসড় পূর্বপাড়া আল আকসা মসজিদ রোডে ব্যবসায়ী আমজাদ ও কুদ্দুস মিয়ার বাড়িতে এঘটনা ঘটে।

আমজাদ মিয়া জানান, তিনি ইলেট্রনিক পন্যের ব্যবসা করেন। ঈদের বন্ধে শ্যালক হাফেজ সাইফুল্লাহকে বাসায় রেখে স্ত্রী সন্তান নিয়ে কক্সবাজার ঘুরতে গিয়েছিলেন। বৃহস্পতিবার ভোরে বাসা এসে দেখি সাইফুল্লার হাত পা ও মুখ বাধা ঘরের মেঝেতে পড়ে আছে। এরপর তার বাধন খুলে শুনতে পাই ভোর রাতে ২০ থেকে ২৫ বছর বয়সের ১৫/১৮ জনের একদল ডাকাত রাম দা হাতে বাড়ির গেইটের তালা কেটে ঘরে প্রবেশ করেছে। এরপর তারা সাইফুল্লাকে বেধে ঘরের আলমারী ভেঙ্গে ৫ ভরি স্বর্ণালংকার ও এক লাখ ১৫ হাজার টাকা রুটে নিয়ে যায়। আমার বাসা থেকে ডাকাত দল পাশের বাড়ি কুদ্দস মিয়ার বাড়িতে হানা দেয়।

কুদ্দুস মিয়ার ছেলে জোবায়ের হোসেন জানান, দেশীয় অস্ত্র হাতে ডাকাতরা আমাদের দেয়ালের উপর দিয়ে বাড়িতে প্রবেশ করে। এরপর গেইটের তালা ভেঙ্গে ঘরে এসে প্রথমে আমার হাত পা মুখ বেধে ফেলেন। তারপর আমার বাবা মাকে ঘুম থেকে উঠিয়ে বলেন তোমার ছেলেকে আমরা জিম্মি করেছি। কোন রকম ডাক চিৎকার করলে তোমার ছেলেকে হত্যা করা হবে। তখন আমার বাবা মা চুপ করে থাকেন। এরপর ডাকাতরা ঘরের আলমারী ভেঙ্গে ৪ ভরি স্বর্ণালংকার ও নগদ ২০ হাজার টাকা ও দুটি মোবাইল লুটে নিয়ে চলে যায়। পরে আশপাশের লোকজন এসে আমাদের উদ্ধার করেন।

এবিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান জানান, খবর পেয়ে দুই বাড়িতে গিয়ে ঘটনা সম্পর্কে জেনে আসছি। তারা লিখিত অভিযোগ করলে মামলা গ্রহন করা হবে। এছাড়া ডাকাতদের সনাক্তে পুলিশের অভিযান চলছে।